আওয়ামীলীগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আওয়ামীলীগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৩

হাসিনার লক্ষ্য রাজনৈতিক শত্রুনিধন


রাষ্ট্রীয় ক্ষমতা হাতে না থাকলে প্রতিপক্ষ নির্মূলে আওয়ামী লীগের কৌশল হয় অস্ত্র হাতে দলীয় কর্মীদের রাস্তায় নামানো। এ দলীয় সংস্কৃতি যে শুধু বাংলাদেশ আমলের তা নয়,পাকিস্তান আমলেও ছিল। পাকিস্তান আমলআওয়ামী গুণ্ডাদের হামলায় বহু নিরীহ ও নিরস্ত্র মানুষ লাশ হয়েছেন।প্রমান,১৯৭০য়ের ১৮ই জানুয়ারিতে পল্টনে জামায়াতে ইসলামির জনসভা।বহু জনসভা পণ্ড হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে ভাষানী ন্যাপ,মুসলিম লীগ ও অন্যান্য বিরোধী দলের। লাশ হয়েছে এমনি সংসদের ডিপুটি স্পীকার শাহেদ আলী। বাংলাদেশ সৃষ্টির পর তাদের শুধু রাজনৈতিক ক্ষমতাই বাড়েনি,প্রবল ভাবে বেড়েছে সন্ত্রাসের ক্ষমতাও। ফলে বেড়েছে খুনের সংখ্যাও। একমাত্রমুজিব আমলেই প্রায় ৪০ হাজার মানুষ খুন হয়েছে। পিতার সে রাজনৈতিক সংস্কৃতিকে শেখ হাসীনা শুধু দেশজুড়ে প্রতিষ্ঠাই করেননি, বরং বহুগুণে বৃদ্ধিও ঘটিয়েছেন। আর কোন কারণে না হোক, অন্ততঃ এ কারণে শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে যুগ যুগ বেঁচে থাকবেন।