দিনলিপি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দিনলিপি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬
🌅মহান বিজয় দিবস🌅
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
😭মজলুম রোহিঙ্গা মুসলিম😭

ওমর শরীফ।
আমার এই লেখাটি সেই সব নির্লজ্জ মুসলমানদের উদ্দেশ্য করে যারা
অন্ধত্ব,গোড়ামী ও বেহাপনার মধ্যে নিজেদেরকে নিস্তেজ এবং চেতনাহীন করে ফেলেছে। আজকে
মায়ানমারে ,মায়াংমারের রাজ পথে আমরা এতোগুলা লাশ দেখেছি; যতগুলা রিক্সাও ঢাকার
রাজপথেও থাকেনা। এতোগুলা লাশ আমরা মায়াংমারের নদীতে দেখেছি; যতগুলো বস্তাদিয়ে
হয়তোবা বাংলাদেশের নদীতে একটা বাধও দেয়া হয়নাই। এতোগুলা বাচ্চাদেরকে জ্বালিয়ে মারা
হয়েছে মায়াংমারে; যতগুলা ডিম বাজি করে কোন এক সকালে এখন পর্যন্ত বাংলাদেশে নাস্তা
করা হয় নাই। আজকে মায়াংমারের রোহিঙ্গা
মুসলমান মা-বোন আর বাপ-ভাইদের উপর এমন সীমাহীন নির্যাতন হচ্ছে যা বর্ননার কোন ভাষা
আমার জানা নেই। তাদের উপর এই নির্যাতনকে অতীতের সমস্ত বর্বরতা আর জাহিলিয়াতকেও আজ
হার মানিয়েছে।
মঙ্গলবার, ১৭ মে, ২০১৬
যে হাদিসটি সবসময় ইসলামী আন্দোলনের কর্মীদের প্রেরণা জোগায় -
রাসূলুল্লাহ (সা) তাঁর সাহাবাদের বলেন- “শেষ বিচারের দিনে এমন কিছু মানুষকে আনা হবে, যাদের বুক ও ডান হাতে জ্বলজ্বল করতে থাকবে নূর, তাদেরকে বলা হবে, আজকে তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক,
তোমাদের কল্যাণ হোক, তোমরা চিরদিনের জন্য প্রবেশ করো জান্নাতে।’ তাদের প্রতি আল্লাহ তায়ালার এই ভালবাসা দেখে নবী-রাসূলগণ পর্যন্ত ঈর্ষান্বিত হবেন।”
সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪
“ওরা অন্ধকারের নিশাচর আর আমরা প্রভাতের সূর্য”
অন্ধকারের বুক বিদীর্ন করে একটু আকটু আলোক
ছটা দৃশ্যমান হতে শুরু করেছে। আলোকে অপছন্দ করা পেঁচাটি উঁচু গাছের মগডালে পাতার
আড়ালে ডাকতে যাচ্ছে তার মুখ। কারন,প্রভাত অতি নিকটে ঘনিয়ে আসছে। পূব আকাশটা লাল রক্তিম
রুপ ধারন করে আছে। ইতিমধ্যে,সূর্য এই ধরায় আগমনের
বার্তা জানিয়ে দিয়েছে। পৃথিবীকে আলোকিত করার বাসনা নিয়ে এই এখনি,এখনি সূর্য মাথা চাড়া দিয়ে উঠবে। নিমেষেই অদৃশ্য হবে সমস্ত
অন্ধকার,আলোয় আলোয় আলোকিত হয়ে যাবে পুরো পৃথিবী। কে
আছে তাকে ঠেকাবে?পেঁচাদের কি আর সেই সাধ্য আছে তাকে ঠেকাবার। নেই! সে তো জানে শুধু সূর্যকে অবিশম্পাত আর
গালাগালি করতে। আর জানে কিভাবে অন্ধকারে নিজেকে লুকিয়ে রাখতে হয়। অন্ধকারে তার
ভয়ঙ্কর রুপ আর বর বড় চোঁখ দিয়ে চোরের মত স্বীকারের উদ্দেশ্য;প্রতীক্ষায় থাকে অন্ধকার নিশাচর রাতের। রাতভর অপকর্ম করে আর দিন হলে তাকে খুঁজে
পাওয়া যায় না। যদি তার কুৎসিত চেহারাটা প্রকাশ হয়ে যায়;সেই
ভয়ে
মুখ
লুকায় নির্জন গর্ত কিংবা গাছের ডালে পাতার আড়ালে।
রবিবার, ১১ মে, ২০১৪
”প্রতিটি দিনেই তুমি আমার ‘মা’,তবে কেন?
‘মা, ওমা, মাগো’ ছোট্ট একটি শব্দ তবু সেটি উচ্চারনে যেন পুরো বুকের ভেতরটাই নাড়া দিয়ে উঠে। যেন বুকে সীমাহীন প্রশস্ততা বেড়ে যায়। কি নেই ছোট্ট এই শব্দটির ভিতর! ‘আদর-স্নেহ’,’মায়া-মমতা’, ‘নিরাপত্তা’,’নিশ্চয়তা’ আরো কত ভালো গুনাবলী মিশে আছে শব্দটির ভেতর। এতো রুপে সন্তানের জন্য যার ভালোবাসার শেষ নেই। আমি কিভাবে এই একটি দিবসে সেই ভালোবাসার মুল্যায়ন করবো! কেন দিন ক্ষন নির্ধারন করে ‘মাকে’ ভালোবাসি তা বহিঃপ্রকাশের প্রয়োজন পড়বে? তোমরা যারা মায়ের এই ভালোবাসার মূল্য দিতে চাও তবে পালন করো তোমাদের ‘মা দিবস’। আমি পারবোনা একটি দিবসে মায়ের এই অসীম ভালোবাসার মূল্য দিতে; কেননা প্রতিটি দিনই ‘মা’ আমার জন্য মহা মূল্যবান।
মাগো, আজকের এই দিবসকে উদ্দেশ্য করে তোমাকে অনেক ‘ভালোবাসি’ এ কথা বলার জন্য কিছু লিখছিনা। যারা ‘মাকে’ মায়ের ভালোবাসাকে; কেবলমাত্র এই দিনিটির মাঝে আবদ্ধ করতে চায় তাদেরকেও আমার বলার কিছু নেই। আমি শুধু আমার কথা বলতে পারি তোমাকে নিয়ে ‘মা দিবস’ নামক এই দিবসটি আমি পালন করতে পারবো না ‘মা’। তুমিতো আমাকে শুধু বছরের একদিনেই ভালোবাসনা। শুধু একটি দিনেই তুমি জানতে চাওনা তোমার ছেলে কেমন আছে? যখনি তোমাকে ফোন করি তোমার সেই ভালোবাসা উপলব্দি হয়। যখন বুঝতে পার তোমার খোকা ফোন করেছে। তোমার শত ব্যস্ততাই যেন তখন অবসর হয়ে যায়। আমি ছাড়া যেন আর সবকিছুই তখন তোমার কাছে মূল্যহীন হয়ে পড়ে। এ-তো ভালোবাস তুমি আমায়! সেই আমি কিনা এই ভালোবাসার মূল্য হিসেবে তোমাকে দিতে চাই এই একটি দিবস। আমি পারবোনা ‘মা’ তাতে যে তোমাকে অবহেলা করা হয়। বছরের বাকী দিনগুলিতে তবে কি তুমি আমার ‘মা’ রবেনা?
মাগো, আজকের এই দিবসকে উদ্দেশ্য করে তোমাকে অনেক ‘ভালোবাসি’ এ কথা বলার জন্য কিছু লিখছিনা। যারা ‘মাকে’ মায়ের ভালোবাসাকে; কেবলমাত্র এই দিনিটির মাঝে আবদ্ধ করতে চায় তাদেরকেও আমার বলার কিছু নেই। আমি শুধু আমার কথা বলতে পারি তোমাকে নিয়ে ‘মা দিবস’ নামক এই দিবসটি আমি পালন করতে পারবো না ‘মা’। তুমিতো আমাকে শুধু বছরের একদিনেই ভালোবাসনা। শুধু একটি দিনেই তুমি জানতে চাওনা তোমার ছেলে কেমন আছে? যখনি তোমাকে ফোন করি তোমার সেই ভালোবাসা উপলব্দি হয়। যখন বুঝতে পার তোমার খোকা ফোন করেছে। তোমার শত ব্যস্ততাই যেন তখন অবসর হয়ে যায়। আমি ছাড়া যেন আর সবকিছুই তখন তোমার কাছে মূল্যহীন হয়ে পড়ে। এ-তো ভালোবাস তুমি আমায়! সেই আমি কিনা এই ভালোবাসার মূল্য হিসেবে তোমাকে দিতে চাই এই একটি দিবস। আমি পারবোনা ‘মা’ তাতে যে তোমাকে অবহেলা করা হয়। বছরের বাকী দিনগুলিতে তবে কি তুমি আমার ‘মা’ রবেনা?
সোমবার, ২৬ নভেম্বর, ২০১২
''আবারো পুড়ে ছাই হলো আমার মায়ের পবিত্র শরীর''
ঘুমোতে যাওয়ার আগেই বুঝেছি আজ রাত আর ঘুম হবেনা। নিদ্রার ভেতরেই নির্ঘুম আমি সারারাত। দুচোখে কেবল শুধু আগুন আর আগুন জ্বলছে; মায়ের উষ্ণ ভালোবাসায় মোড়ানো পবিত্র শরীর আবারো গার্মেন্টস অগ্নিকান্ডে পুড়ে পুড়ে অঙ্গার হয়েছেন আমার মা, ঝলসে গেছে কাজলা দিদির মেহেদী রাঙ্গানো হাত, পুড়ে পুড়ে অঙ্গার হচ্ছে স্বপ্ন মাখানো নিষ্পাপ মুখখানি। সেই দৃশ্য দেখে কতবার যে নিজ ইচ্ছায় অন্ধ হয়ে গেছি; চোখের পাতা বন্ধ করেছি! বুকের চাপা রক্ত টিপ টিপ চোখে ঝরেছে। দু’মুঠো খাবারের জন্য যারা প্রতিদিন কত কষ্ট করেছে। সকাল সন্ধ্যা, হাড় ভাঙ্গা পরিশ্রম শেষেও যাদের নিস্তার মেলে নি। ওভারটাইমের নামে জোড় করে খাটিয়ে নিচ্ছে মানুষ রূপী হায়েনার দল। সেই হতভাগা মানুষগুলো তাদের ঝলসানো বিভৎস্য মুখখানি; কুড়িয়ে নেয়া শরীরের পুড়ে যাওয়া ছাই দেখে আমার মুখে থু থু জমতে থাকে, হাত মুঠো হতে থাকে, চিৎকারে চোয়াল শক্ত হতে থাকে। এই ঘৃণা ভরা থু থু কাদের উপর নিক্ষেপ করবো? এই নির্মম ঘটনার আড়ালে লুকিয়ে আছে কাদের সেই কুৎসিত চেহারাটা, কে বলে দেবে? সারারাত আমি ঘুমোতে পারি না। সদা হাস্যেজ্জল নিষ্পাপ মুখগুলোর আর্ত চিৎকারে আমার ঘুম টুটে যায়। ঘুমের ঘোরে পোড়া গন্ধের বিভৎস্য মুখ দেখে আঁতকে উঠে আমার নির্ঘুম রাত কেটে যায়।
রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১
বিজয়ের ৪০ বছর উদযাপন
রিয়াদ প্রবাসী এস,বি ব্লগার কতৃক আযোজিত বিজয় দিবস
উপলক্ষ্যে মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান-২২-১২-২০১১
রবিবার, ৯ অক্টোবর, ২০১১
অনুতপ্ত হৃদয়ে বসে আছি চরমতম শাস্তির অপেক্ষায়
প্রবল শক্তিমান নক্ষত্রের আলো রাতের আধারে মানুষের কাজে আসেনা তেমন, হোকনা সে কোটি অগনিত এই বিশ্বে। অথচ একটি চাঁদ হোক সে ক্ষুদ্র তুচ্ছাতিতুচ্ছ, জ্যোৎনা হয়ে আলো দিতে যথেষ্ট, কোন এক দিকভ্রান্ত পথিক কে।
রাতের আকাশে কোটি অগনিত নক্ষত্রের মেলা বসে কিন্তু সবগুলো নক্ষত্রের আলো একত্রিত হয়েও একজন পথিক তার পথ খুজে পায় না। এদিকে একটি মাত্র চাঁদ হোক সে ঐ নক্ষত্রের তুলনায় অতি ক্ষুদ্র কিন্তু একজন পথহারা পথিক ঐ আলোতেই পথ খুজে নিয়ে তার গন্তব্য পৌছতে সক্ষম হয়।
শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১১
অধিকারের নামে ওরা কি চায় ধর্ষিতা হওয়ার অধিকার?
বাংলাদেশ টেলিভিশন
একটি বখাটে অনুষ্ঠানের ব্যাবস্থা করেছিল। এতে সমান অধিকারের দাবীদার মেয়েরা
টি.ভি দর্শকদের কাছে অভিযোগ উত্থাপন করে বলে,
"মা আমার ভাইকে একা বাইরে যেতে দেয়, কিন্তু আমাকে একা বাইরে যেতে দেয়না" ( অর্থাৎ মা এ দ্ধারা সমান অধিকার লংঘন করেছে )''।
"মা আমার ভাইকে একা বাইরে যেতে দেয়, কিন্তু আমাকে একা বাইরে যেতে দেয়না" ( অর্থাৎ মা এ দ্ধারা সমান অধিকার লংঘন করেছে )''।
শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১১
হজ্জ্বে যাচ্ছি তাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা(দোয়া প্রার্থী)
পবিত্র হজ্জ্ব পালন করার উদ্দেশ্যে ০৩/১১/২০১১ তারিখ রোজ বৃহস্পতিবার দূপুর ২টায় মক্কা্র উদ্দেশ্যে রওয়ানা হবো। ইংশাআল্লাহ দেশের বর্তমান পরিস্থিতি,এবং সারাবিশ্বের শান্তির জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করব।সবার জন্য দোয়া করব। বিশেষ করে বাংলাদেশের জালিম সরকার যেভাবে দেশের ইসলামী চিন্তাবিদদের উপর জুলুম,অত্যাচার,নির্যাতন,নিপিড়ন চালাচ্ছে তারা যেনো সন্মানের সাথে এই জুলুমবাজ সরকারের পতনের মাধ্যমে মুক্তিলাভ করে আমাদের মাঝে ফিরে আসতে পারেন তার জন্য খাছকরে আল্লাহর নিকট দোয়া করব,ইংশাআল্লাহ। এ কারনে কয়েকদিন কম্পিউটারের সামনে বসা হবেনা। এ জন্য সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা;জানাচ্ছি,ঈদ মোবারক! ঈদ সকলের জন্য হাঁসি আর আনন্দের খোরাক নিয়ে আসুক;এই কামনা করছি। সবাই ভালো থকবেন। এবং আমার জন্যও দোয়া করবেন। আমি যেনো সুন্দর ভাবে পবিত্র হজ্জ্ব পালন শেষে আবার আপনাদের মাঝে আসতে পারি।
শুক্রবার, ৭ জানুয়ারি, ২০১১
অপুষ্ট ডানায় নীলাকাশ ছোঁয়া যায় না
কিচ্ছু ভাল্লাগে না। নিজেকে খুব তুচ্ছ মনে হয়। মনে হয় যেন মেরুদন্ডহীণ ক্ষুদে শুককীট। গুটির খোলসের অন্ধগুহায় বন্দী। খোলসের ওপারে মুক্ত নীল আকাশ, আকাশে রঙ্গীণ ঘুড়ির ওড়াউড়ি। মনে মনে খোলস মুক্তির প্রহর গুণি, প্রজাপতির মতো গুটি কেটে কেটে নীল আকাশে রঙ্গীণ পাখা মেলে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখি। জানিনা, গুটি ফুড়ে সব শুককীটই কি পায় প্রজাপতির মতো রঙ্গীন ডানায় স্বাধীনতা?
বুধবার, ৫ জানুয়ারি, ২০১১
বন্ধন
দারিদ্র এমন এক অভিষাপ যে আপনও পর হয়ে যায়। প্রবাদ আছে যে দারিদ্র সামনের দরজা দিয়ে প্রবেশ করলে ভালোবাসা পিছনের দরজা দিয়ে পালায়। কথাটি যে মিথ্যে নয় তা সবাই নিশ্চয়ই স্বীকার করবেন।
আমরা সব সময় নিজের চেয়ে উচু ক্লাসের আত্মীয়-স্বজনের পরিচয় দিতে ভালোবাসি। অমুক মন্ত্রী আমার দুলাভাই, অমুক ডিসি আমার খালু বলতে আমরা অজ্ঞান। কিন্তু সমাজে যাদের অবস্থান একটু নীচে তাদের পরিচয় দিতে আমরা বিব্রত হই, বিরক্ত হই। অমুক রিক্সাওয়ালা আমার ভাই এমন পরিচয় দিতে কাউকেই সাধারণত দেখা যাবে না, এতে মান যায়, জাত যায়।
আমরা সব সময় নিজের চেয়ে উচু ক্লাসের আত্মীয়-স্বজনের পরিচয় দিতে ভালোবাসি। অমুক মন্ত্রী আমার দুলাভাই, অমুক ডিসি আমার খালু বলতে আমরা অজ্ঞান। কিন্তু সমাজে যাদের অবস্থান একটু নীচে তাদের পরিচয় দিতে আমরা বিব্রত হই, বিরক্ত হই। অমুক রিক্সাওয়ালা আমার ভাই এমন পরিচয় দিতে কাউকেই সাধারণত দেখা যাবে না, এতে মান যায়, জাত যায়।
বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০১০
Picture Gallary
আল-কোরানের বাণী
রাসূলের (সাঃ) এর বাণী
শিক্ষা মূলক উপমা
কৃতজ্ঞতায়ঃফয়ছল আহম্মদ
Do you feel this
Do you feel this
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)

