প্রবাদ-প্রবচন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রবাদ-প্রবচন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১

জ্ঞানের কথা জ্ঞানীর কথা-2

১) কথা বলার আগে বিষয় নির্বাচন করুন। আর বিষয় নির্বাচনে পর্যাপ্ত সময় নিন যাতে তা পরিপক্ব হয়। কারণ, মানুষের কথাগুলো ফলের মত। সেগুলো পরিপক্ব হতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন।
২) ছোট খাট বিষয়ে বিতর্ক করলে প্রচুর সময় নষ্ট হয়। কারণ, আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে ছোট-খাট বিষয়গুলো সম্পর্কে বেশি জ্ঞান রাখে।

৩) মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে। কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে।

৪) যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিচের দিকে তাকাও যেন দেখতে পাও কারা তোমাকে এ পর্যায়ে পৌঁছতে সাহায্য করেছে। আর আকাশের দিকে তাকাও যেন আল্লাহ তোমার পদযুগল স্থির রাখেন। অর্থাৎ যেন আল্লাহ তোমার এ মর্যাদা ধরে রাখেন।

৫) যখন হতাশা জীবনকে ঘিরে ফেলে তখন হতাশার সাগরে আশার সেতু রচনা করুন জীবন হয়ে উঠবে সুন্দর।

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

ভালো লাগা সেরা বাণী সংকলন

১) মানবজীবনে সফলতা এবং ব্যর্থতা অত্যন্ত স্বাভাবিক দু'টি প্রক্রিয়া। অসাধারণত্ব হচ্ছে এই যে,কোন সফলতাই তোমাকে এতোটা উদ্বেলিত করবেনা যে,পরে সেটা তোমার ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। আবার কোন ব্যর্থতাই তোমাকে এতোটা হতাশ করে ফেলবেনা,বরং সে ব্যর্থতা থেকেই যেনো তোমার সফলতা শুরু হয়। -মির্জা গালিব 

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১১

জ্ঞানের কথা জ্ঞানীর কথা-১


১) যদি তুমি তোমার বন্ধুর সব কাজের সমালোচনা কর তবে এমন একটা সময় আসবে যখন সমালোচনা করার মত আর কোন বন্ধু খুঁজে পাবে না।
২) শুধু জ্ঞান তোমার কোন কাজ দেবে না যদি না তুমি চরিত্রের মুকুট মাথায় পরিধান কর।
৩) অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না।
৪) হাতে একটা চুড়োই পাখি থাকা গাছে দশটি থাকার চেয়ে ভাল।
৫) যদি চাও যে তোমার আদেশ পালন করা হোক তবে এমন আদেশ দাও যা করা সম্ভব।


সোমবার, ২০ জুন, ২০১১

আরবী থেকে অনুবাদ করা কিছু মূল্যবান প্রবাদ

  • পৃথিবীটা লবণাক্ত পানির মত। যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে।
  • তুমি পাহাড়ের চুড়ার মত হইয়ো না। কারণ, এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে।
  • চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভাল।
  • সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়। কিন্তু যা কিছু বলছ তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
  • কুপে থুথু ফেলনা। কারণ, হয়ত কখনো তোমার এ কুপ থেকে পানি পান করার প্রয়োজন হতে পারে।

রবিবার, ১৯ জুন, ২০১১

সাইমুম সিরিজঃ ডায়েরীতে লিখে রাখা কিছু উক্তি


১। আমারা আমাদের জ্ঞান বুদ্ধি অনুসারে সাধ্যমত চেষ্টা করব ,কিন্তু যে কোন পরিণতির জন্যই আমরা প্রস্তুত ।জীবণ ও মৃত্যু দুইই আমাদের কাছে প্রিয় ।আমাদেরবাঁচাটা আল্লাহর জন্য,মৃত্যুও আল্লাহর জন্যই ।সুতরাং কোন কিছুতেই আমাদের দুঃখ নেই ,ভয় নেই ।আমাদের শুধু প্রার্থনা যুগ যুগ ধরে এই ভূখন্ডের মুসলমানরা পরাধীনতার অসহনীয় জ্বালা ভোগ করছে ,আল্লাহ তাদের মুক্ত করুন ,স্বাধীন ভাবে মুক্ত বায়ুতে নিঃশ্বাস নেয়ার সুযোগ তাদের দান করুন ।
(
ওমায়েরভ @ রক্ত সাগর পেরিয়ে )

২।আল্লাহকে এক ,অদ্বিতীয় জেনে ,তিনি ছাড়া আর সকলের সার্বভৌম ক্ষমতা অস্বীকার করে এবং আল্লাহ ও তার নবীর (সাঃ) আদেশ নিষেধ মানার স্বীকৃতি পাঠ করলেই সে মুসলমান হয়ে যায় ।
(
ফাতিমা ফারহানা @ রক্ত সাগর পেরিয়ে )

৩। জনগণের প্রতিরোধ শক্তি এখনও মরে যায়নি ,তারা যে কোন শক্তিমানের যে কোন পাষাণ কারা ভাঙতে পারে ।
(
মিখাইল পেত্রভ @ রক্ত সাগর পেরিয়ে )

সোমবার, ৩১ জানুয়ারি, ২০১১

উপকারী কিছু আরবী প্রবাদ-বাংলা অনুবাদ

❖ বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামীর কোন সীমা নেই।
❖ জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ।
❖ বন্ধুত্ব একটি ছাতার ন্যায়। বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে।