কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

প্রিয় নেতা আল্লামা সাঈদী



কবিতাঃ প্রিয় নেতা আল্লামা সাঈদী
লিখেছেনঃ বেলায়েত হোসেন হেলাল ।২৫/০৬/২০১৩
আবৃত্তি করেছেনঃ ওমর শরীফ ।

মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

বডি-ল্যাংগুয়েজ

BODY LANGUAGE


ডাঃ আনিসুর রহমান 

আমার বডি ল্যাংগুয়েজ কোটি কোটি মানুষের অন্তরে প্রিন্ট হয়ে গেছে।
আমার বডি ল্যাংগুয়েজ শত কোটি মানুষের অন্তরে প্রিন্ট হয়ে গেছে।
আমি আয়নার সামনে দাঁড়াতে ভয় পাই
আয়নার সামনে সেই আমি তো আর নাই
আমার চেহারার সামনে অন্য রকম এক চেহারা চলে আসে
তাহলে কি আমার বডি ল্যাংগুয়েজ
আমার নিজ অন্তরে প্রিন্ট হয়ে গেছে! 

শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১

সোমবার, ৩ জানুয়ারি, ২০১১

স্মৃতির মেঘলাভোরে


কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে
মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ;
অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে
ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।
ফেলে যাচ্ছি খড়কুটো, পরিধেয়, আহার, মৈথুন–
নিরুপায় কিছু নাম, কিছু স্মৃতি কিংবা কিছু নয়
  অশ্রুভারাক্রান্ত চোখে জমে আছে শোকের লেগুন
 কার হাত ভাঙে চুড়ি?কে ফোঁপায়?পৃথিবী নিশ্চয়।
                                 স্মৃতির মেঘলাভোরে শেষ ডাক ডাকছে ডাহুক
                                 অদৃশ্য আত্মার তরী কোন ঘাটে ভিড়ল কোথায়?
                               কেন দোলে হৃদপিণ্ড, আমার কি ভয়ের অসুখ?
                              নাকি সেই শিহরণ পুলকিত মাস্তুল দোলায়!
                                আমার যাওয়ার কালে খোলা থাক জানালা দুয়ার
                               যদি হয় ভোরবেলা স্বপ্নাচ্ছন্ন শুভ শুক্রবার।
                                              কাব্যগ্রন্থঃ আমি, দূরগামী  কবিঃ আল মাহমুদ

শনিবার, ২৫ ডিসেম্বর, ২০১০

মাগো তোমার জন্য।

মাগো আমার মা
দূঃখের দিনে তুমি আমার একটু সুখের প্রেরনা
তোমায় নিয়ে ভাবি যত,দূঃখ আমার হারায় তত
তোমার কোলে জন্ম নিয়ে,তাইতো হলাম ধন্য
মাগো শুধুই তোমার জন্য।
তোমার মাঝের স্নেহ-মমতা,পাইনি খুজে কোথাও তা
তোমার কোলে মাথা রেখে,জীবন হলো পূর্ন।
মাগো তোমার জন্য
তুমি আমার আধাঁর রাত্রি,হোকনা যতই কালো
তোমার দোয়ায় পাড়ি দেব পথ,চোঁখ ভরা নিয়ে আলো।
তুমি আমার পূর্নিমা চাঁদ,জোৎনা ঝরা আলো
সেই আলোতে ডেকে যাবে,জীবনের সব কালো।
তুমি আমার মা জননী,এই জন্ম তোমার জন্য
তাইতো আমি দেখতে পেলাম,আল্লাহর সৃস্টি সকল পন্য
আমি ধন্য হলাম ধন্য হলাম মাগো তোমার জন্য।

আজ আর করিনা ভয়

আজ আর করিনা ভয়; ঝড় আসুক মোরা নির্ভয়।
ও আজ আর করিনা ভয়; ঝড় আসুক মোরা নির্ভয়।
লড়বো মোরা মরবো; ও লড়বো মোরা মরবো
যদিও তাগূত প্রানে না সয়; ঝড় আসুক মোরা নির্ভয়
আজ আর করিনা ভয়; ঝড় আসুক মোরা নির্ভয়।
ঐ যে দিগন্তে; সীমানার প্রান্তে; রক্তিম সূর্য উদয়

আমি ভাল আছি,তুমি?

আসাদ বিন হাফিজ

কুয়াশার ভেতর দিয়ে হেঁটে আসে ভোর,
প্রানহীন শুয়ে থাকে আতঙ্কিত রাতের প্রহর
দুপুর উপুড় হয়ে পড়ে থাকে সময়ের খাটে
এভাবেই আজকাল দিনগুলো কাটে।

সন্ত্রাসের ভয়ে ব্যস্ততম ফ্যাক্টরিগুলোর ফটকে
সটাসট তালা পড়ে দিনে দুপুরে; পুলিশের
নাকের ডগায় সুরসুরি দেয় ক্ষমতার দাপট;
ডাক্তারি পড়ুয়া ছেলেরা সতীর্থকে খুন করার জন্য
মহড়া দিয়ে বেড়ায় ঘাতক জল্লাদের মত;
প্রতিপক্ষ নয়-দলীয় কোন্দলে আজকাল
প্রতিদিন খুন হয় অসংখ্য ছাত্র-যুবক।