ওমর শরীফ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওমর শরীফ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭

ক্ষমতা তুমি কার ?

Image may contain: cat and textক্ষমতা তুমি কার ?
আজ তোমার, কাল আমার।
ক্ষমতার দাম্ভিকতা চরণ দিয়ে যে জমীনের উপর পদচারনা করেছিলে এতোদিন । আজ সকল দাম্ভিকতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সেই জমীনের নিছে মিশে গেছো তুমি। পৃথিবীর আলো হাঁরিয়ে এখন তুমি অন্ধকারের কালো ছায়া। যেখানে আঁধার আর কেবলী আঁধার। সারা জীবন অন্যের গুনগান, গোলামী ও চামচামী করতে করতে ভুলেই গেছো যে, একদিন তোমাকেও সবাই ভুলে যাবে।

দুনিয়াতে এই ভেবে তুমি খুশি হতে যে, লোকেরা তোমাকে ভয় পাক। না, এটা ঠিক নয় ! এই অধিকার তো কেবল আল্লাহর'; যে বান্দা তাকে ভয় পাবে আর তাতে আল্লাহ খুশি হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভয় পায় তবে অনেক রাগ হয় তার। আর আল্লাহর সেই রাগকেই তোমার আমার ভয় করা উচিৎ। 💗ওমর শরীফ

🍀🌱মৃত্যুই আমাদের শেষ ঠিকানা🍃

Image may contain: one or more people🌻এই জীবনকে নিয়ে আমাদের কৌতুহলের শেষ নাই। জীবন একেক ব্যক্তির কাছে একেক অনুভূতি,। জিজ্ঞেস করলে কেউ বলে জীবন মানে সংগ্রাম;কারো কাছে জীবন অতি সুন্দর। কেউ হাজার বছর বাঁচতে চায়; আবার কারো কাছে একটি দিনকে হাঁজার বছর মনে হয়। আবার কেউ বলে জীবন হলো, বেঁচে থাকতে হয় বলেই বেঁচে আছি । কেউ বাঁচতে বাঁচতে মরনের দিকে এগিয়ে যায়;কেউ মরতে মরতে বেঁচে থাকে।

👍"আগে মানুষ হও তারপর...👌

Image may contain: one or more people, people standing, sky, cloud, outdoor and nature''একজন বড় মানুষ হতে কি আসলেই অনেক বড় বড় গাড়ি আর বিশাল বড় বাড়ির মালিক হওয়া লাগে'!? আমরা যখন কাউকে দোয়া করে বলি যে, 'একদিন তুমি অনেক বড় মানুষ হও'। সেই অনেক বড় হওয়ার মানে কি অনেক গাড়ি বাড়ি ধন দৌলতের মালিক হওয়া!? অধিকাংশ ক্ষেত্রে হয়তোবা! আমি জানিনা! একদিন সত্যিই সে এই সবকিছুর মালিক হয়েছে;এখন কি সে আসলেই অনেক বড় মানুষ হয়ে গেল। দুঃখিত! আমি তাও জানিনা। আমি শুধু জানি 'মানুষের বিচরন যেখানেই হোক না কেন তার আচরন খারাপ হলে তার সবকিছুই বৃথা; হোক সে উঁচু প্রাসাদ কিংবা নোংরা বস্তির বাসিন্দা।

মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করি আমি কার মতো হতে চাই? আবার ভাবি! আমি যার মতো হতে চাই হাজার চেষ্টা করেও তার মতো হতে পারবোনা। আমি চাইলেই আমি আমার বাবা কিংবা দাদার মত হতে পারবো না। তারা তাদের মতই আর আমি আমার মতই । এই পৃথিবীতে সব মানুষই আলাদা। সবারই নিজস্ব চিন্তা রয়েছে যেই চিন্তার জগতে কেবল সেই বিচরন করতে পারে ।আমরা কেবল অন্যের আদর্শের আলোচনা গবেষনা করি মাত্র সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হয় যার কারনে কেউ ভালোটা গ্রহন করে কেউ মন্দটাকে অনুসরন করে পথ চলে।

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

"আজও পাইনি স্বাধীনতা"!



December 16th 1971 "Bangladesh Victory day"
কবিতা ও আবৃত্তিঃ ওমর শরীফ মিটু

🌅মহান বিজয় দিবস🌅

Image may contain: text
🐦একটি অসহায় পাখির ডানা বেঁধে তাকে আকাশে উড়তে বলছো কিংবা তাকে খাঁচায় বন্দী রেখে আকাশে উড়ার গল্প শুনাচ্ছো? এভাবে একটি পাখির সক্ষমতা যাচাই করা যায়না। তাকে খাঁচায় বন্দী না রেখে উড়তে দাও; সে আপন ডানা মেলে ঐ নীল আকাশে উড়তে চায়। তোমাদের রম্য গল্প শোনার জন্য সে খাঁচায় বন্দী হতে চায়না। আমার মুখে তালা মেরে বলছো; বিজয়ের স্লোগান দিতে? আমি পারবোনা! আমার হাতে পায়ে পরাধীনতার শিকড় বেঁধে আমাকে স্বাধীনতার গল্প শুনাতে এসেছো? আমি শুনবো না!

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

😭মজলুম রোহিঙ্গা মুসলিম😭



ওমর শরীফ।
আমার এই লেখাটি সেই সব নির্লজ্জ মুসলমানদের উদ্দেশ্য করে যারা অন্ধত্ব,গোড়ামী ও বেহাপনার মধ্যে নিজেদেরকে নিস্তেজ এবং চেতনাহীন করে ফেলেছে। আজকে মায়ানমারে ,মায়াংমারের রাজ পথে আমরা এতোগুলা লাশ দেখেছি; যতগুলা রিক্সাও ঢাকার রাজপথেও থাকেনা। এতোগুলা লাশ আমরা মায়াংমারের নদীতে দেখেছি; যতগুলো বস্তাদিয়ে হয়তোবা বাংলাদেশের নদীতে একটা বাধও দেয়া হয়নাই। এতোগুলা বাচ্চাদেরকে জ্বালিয়ে মারা হয়েছে মায়াংমারে; যতগুলা ডিম বাজি করে কোন এক সকালে এখন পর্যন্ত বাংলাদেশে নাস্তা করা হয় নাই।  আজকে মায়াংমারের রোহিঙ্গা মুসলমান মা-বোন আর বাপ-ভাইদের উপর এমন সীমাহীন নির্যাতন হচ্ছে যা বর্ননার কোন ভাষা আমার জানা নেই। তাদের উপর এই নির্যাতনকে অতীতের সমস্ত বর্বরতা আর জাহিলিয়াতকেও আজ হার মানিয়েছে।