জীবনমূখী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জীবনমূখী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৮ মার্চ, ২০১৭

যদি ভাবো তুমি অসুখী ওরা তাহলে কি? You must watch it !



If you think u r unhappy…….
What would u say about them???
Please…এই ভিডিওটি দেখার পর অন্তত একটি দিনের জন্য হলেও ভুলে যাই আমাদের দুঃখ-কষ্ট ও নাপাওয়ার কথা। নাপাওয়ার হিসাবে জর্জরিত এই জীবন থেকে এই একটি দিনকে বাদ দিয়ে ভাবি শুধু ওদের কথা। ওদের কথা ভেবে ভুলে যাই আমাদের ছোট খাট কষ্টের কথা।আমরা ভুলে যাই আমরা অসুখী নই!

সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭

🍀🌱মৃত্যুই আমাদের শেষ ঠিকানা🍃

Image may contain: one or more people🌻এই জীবনকে নিয়ে আমাদের কৌতুহলের শেষ নাই। জীবন একেক ব্যক্তির কাছে একেক অনুভূতি,। জিজ্ঞেস করলে কেউ বলে জীবন মানে সংগ্রাম;কারো কাছে জীবন অতি সুন্দর। কেউ হাজার বছর বাঁচতে চায়; আবার কারো কাছে একটি দিনকে হাঁজার বছর মনে হয়। আবার কেউ বলে জীবন হলো, বেঁচে থাকতে হয় বলেই বেঁচে আছি । কেউ বাঁচতে বাঁচতে মরনের দিকে এগিয়ে যায়;কেউ মরতে মরতে বেঁচে থাকে।

👍"আগে মানুষ হও তারপর...👌

Image may contain: one or more people, people standing, sky, cloud, outdoor and nature''একজন বড় মানুষ হতে কি আসলেই অনেক বড় বড় গাড়ি আর বিশাল বড় বাড়ির মালিক হওয়া লাগে'!? আমরা যখন কাউকে দোয়া করে বলি যে, 'একদিন তুমি অনেক বড় মানুষ হও'। সেই অনেক বড় হওয়ার মানে কি অনেক গাড়ি বাড়ি ধন দৌলতের মালিক হওয়া!? অধিকাংশ ক্ষেত্রে হয়তোবা! আমি জানিনা! একদিন সত্যিই সে এই সবকিছুর মালিক হয়েছে;এখন কি সে আসলেই অনেক বড় মানুষ হয়ে গেল। দুঃখিত! আমি তাও জানিনা। আমি শুধু জানি 'মানুষের বিচরন যেখানেই হোক না কেন তার আচরন খারাপ হলে তার সবকিছুই বৃথা; হোক সে উঁচু প্রাসাদ কিংবা নোংরা বস্তির বাসিন্দা।

মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করি আমি কার মতো হতে চাই? আবার ভাবি! আমি যার মতো হতে চাই হাজার চেষ্টা করেও তার মতো হতে পারবোনা। আমি চাইলেই আমি আমার বাবা কিংবা দাদার মত হতে পারবো না। তারা তাদের মতই আর আমি আমার মতই । এই পৃথিবীতে সব মানুষই আলাদা। সবারই নিজস্ব চিন্তা রয়েছে যেই চিন্তার জগতে কেবল সেই বিচরন করতে পারে ।আমরা কেবল অন্যের আদর্শের আলোচনা গবেষনা করি মাত্র সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হয় যার কারনে কেউ ভালোটা গ্রহন করে কেউ মন্দটাকে অনুসরন করে পথ চলে।